ঢাকাTuesday , 31 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব ভার হস্তান্তর ও মতবিনিময় সভা

Link Copied!

‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে নব গঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব ভার হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মোহাম্মদ মাহমুুদুর রহমান, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ, মো. আব্দুল্যাহ আল মামুন সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ।
বক্তারা বলেন- দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারা অনুসারে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা এবং তরুন প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্ব স্ব কর্ম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-স্কুল, মাদ্রাসা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ছাত্রাবাস প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদীতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” প্রতিষ্ঠা করণ; প্রচলিত আইন ও বিধি বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণসচেতনতার লক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হলো।
এ সময় প্রধান ও বিশেষ অতিথিগণ ৯ সদস্যের উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির মো. নুরুল হক (অব: শিক্ষক) কে সভাপতি, সহ- সভাপতি আব্দুল জলিল অব: অধ্যক্ষ, সহ- সভাপতি ইস্ফাত জেরিন মিনা প্রধান শিক্ষক, সাধারণ সম্পাদক অধির চৌধুরী (অব: শিক্ষক), সদস্য ইসমাইল হোসেন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান সাবেক স্বাস্থ্য পরিদর্শক, আব্দুল খালেক মিয়া, মরিয়ম বেগম ও সাংবাদিক প্রদীপ কুমার সাহাকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল খালেক মিয়া।