ঢাকাTuesday , 31 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় পাট চাষীদের প্রশিক্ষণ

Link Copied!

রংপুরের কাউনিয়ায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলা টিপু মুনশি অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ কর্মসূচি উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপস্থিত ছিলেন ছিলেন পরিচালক ও ডিপিটি উপসচিব সৈয়দ ফারুক আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মো. সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ আধুনিক পদ্ধতিতে পাটবীজ উৎপাদনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন নির্বাচিত পাট চাষি অংশগ্রহণ করে।