ঢাকাMonday , 30 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের টিয়ারশেলে মারাত্মক আহত বিএনপি নেতা ভিপি মাসুম

Link Copied!

অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশে পুলিশের অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ, কাঁদানে গ্যাস ও ছররা গুলিতে বিজয় নগর হোটেল ৭১ এর সামনে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও বর্তমান সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম (ভিপি মাসুম) এর বাম চোখে ৩টি সহ সমস্ত শরীরে প্রায় ৫০টি রাবার বুলেটে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য আবদুর রহিমও পুলিশের অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ এবং কাঁদানে গ্যাসে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আহত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
মহাসমাবেশে হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম সাবেক এমপি ও সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, পুলিশের এই হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসের এক নগ্ন উদাহরণ। পুলিশের এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে এটি পরিষ্কার যে, বাংলাদেশ নামক স্বাধীন দেশের পুলিশ এখন দলীয় কর্মীতে পরিণত হয়েছে। দেশকে বানানো হয়েছে পুলিশি রাষ্ট্র। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করেই বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী গায়ের জোরে জনগণের শোষকে পরিণত হয়েছে। নেতৃদ্বয় এ সময় পুলিশি হামলায় আহতদের সুস্থতা কামনা করেন এবং এ ধরনের হামলায় মনোবল না হারিয়ে আরও শক্তি নিয়ে বর্তমান দুরাচার শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।