ঢাকাSunday , 29 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে হরতাল সফল করায় নগরবাসীকে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের অভিনন্দন

Link Copied!

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের গ্রেফতার এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে আহুত সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল রাজধানীতে সর্বাত্মকভাবে সফল করায় নগরবাসীর প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ বিবৃতিতে মহানগরী নেতৃদ্বয় বলেন, সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে এখন জনতার ওপর জুলুম- নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার ফ্যাসীবাদী ও বাকশালী মানসিকতার পরিচয় দিয়েছে। তারা নৈশ্যভোটের মাধ্যমে নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতিস্বত্তাবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে চরম দলন ও নিগ্রহের পথ বেছে নিয়েছে। সে ধারাবাহিকতায় তারা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ শীর্ষনেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না বরং জনতার উত্তাল স্রোতেই তাদেরকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
তারা বলেন, সরকারের জুলুম-নির্যাতন ও ভোট চুরির ষড়যন্ত্র মোকাবেলায় জনগণ পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীদের সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে সকাল-সন্ধ্যার হরতাল উত্তর নগরীতে সর্বাত্মকভাবে সফল করে সরকারের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। আজকের হরতাল সফলের মাধ্যমে প্রমাণ হয়েছে জনগণ এই সরকারকে আর এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। তারা সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।
মহানগরী নেতৃদ্বয় আহুত হরতাল সর্বাত্মকভাবে সফল করায় নগরবাসীর প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনের যেকোন কর্মসূচি একইভাবে সফল ও স্বার্থক করার আহ্বান জানান।