ঢাকাSaturday , 21 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য – বি এন পি’র কেন্দ্রিয় নেতা বকুলের উপহার

Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা খুলনা -৩ আসনের বিভিন্ন মন্দিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা নগরীর দৌলতপুরের ঋষিপাড়া মন্দিরসহ বিভিন্ন মন্দিরে তার পক্ষে শনিবার বিকেল তিনটায় খুলনা দৌলতপুর থানার শশীপাড়া মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আহবায়ক ডা. প্রদীপ দেবনাথের সভাপতিত্বে ও খুলনা মহানগরীর সদস্য সচিব সত্যানন্দ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন – খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, বদরুল আনাম, শেখ সাদী, আশরাফুল আলম নান্নু, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, দীপক কুমার, ব্রজেন ঢালী, সুজানা জলি প্রমুখ। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে বিভিন্ন উপহার সামগ্রী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে তুলে দেন।