ঢাকাTuesday , 10 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার মেডিক্যাল বোর্ড বিএনপির মতো কথা বলছে: হাছান মাহমুদ

Link Copied!

বিএনপি সম্প্রতি তাদের কয়েকজন নেতার বিচারে সাজা হওয়ায় আদালতের রায়কে ‘ফরমায়েশি’ বলেছে, এ নিয়ে প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে, ফরমায়েশি রায় দেয় না। বিএনপির নেতারা যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন, তাহলে উচ্চ আদালতে যেতে পারেন। আরও দুই স্তর উচ্চ আদালত আছে।’ মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অর্জন প্রকাশন প্রকাশিত ‘বঙ্গবন্ধু সংকলন’ ও অনার্য প্রকাশনী প্রকাশিত ‘সুন্দরবনের পেশাজীবী সম্প্রদায়ের সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “প্রকৃতপক্ষে দেশ-আদালত কোনোটির ওপরই বিএনপির আস্থা নেই। ‘বেগম জিয়ার মামলায় একশ’বারের বেশি তারিখ পেছাতে হয়েছে। সে জন্যই তারা এগুলো বলে। দেশে আইন ও আদালত স্বাধীনভাবেই কাজ করে। সে কারণে আওয়ামী লীগ নেতারও বিচার হয়, শাস্তিও হয়।” সাংবাদিকরা এ সময় ‘বিএনপিপন্থি চিকিৎসকদের মেডিক্যাল বোর্ডের মতে বেগম জিয়া এত অসুস্থ যে বাসায়ও যেতে পারবেন না, তাহলে তিনি বিদেশ যাবেন কীভাবে’—এ প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘আসলে এটি দলীয় মেডিক্যাল বোর্ড। তারা বিএনপির মতোই কথা বলছে। বেগম জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সে জন্য সরকার আন্তরিক এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করছে। প্রয়োজনে আরও করবে। বাইরের ডাক্তার আনার প্রয়োজন পড়লে তাও তারা আনতে পারেন। আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, আগের মতো এবারও বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে যান।’ পদ্মা সেতুর ওপর রেলপথ উদ্বোধন নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা যেমন লজ্জা ভেঙে শেষ পর্যন্ত পদ্মা সেতুতে উঠেছিল, এবারও তাদের ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরে যাওয়ার আহ্বান জানাই।’ এ সময় প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।