ঢাকাSunday , 8 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের সঙ্গে আ.লীগের বৈঠক সোমবার

Link Copied!

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে সোমবার (৯ অক্টোবর) দুপুরে বৈঠক করবে আওয়ামী লীগের প্রতিনিধিরা। বনানীর হোটেল শেরাটনে বৈঠক অনুষ্টিত হবে। রবিবার (৮ অক্টোবর) আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলটির সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ঠিক করবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলে কারা থাকবেন।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে।