ঢাকাSaturday , 7 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ৬ দিনব্যাপী ইকো-গাইড প্রশিক্ষণ

Link Copied!

সুন্দরবন পশ্চিম বন বিভাগের তথ্য কেন্দ্রে ছয় দিনব্যাপী ইকো-গাইড প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের আয়োজনে ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের ব্যবস্থাপনায় ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৩০ জন নবীন প্রশিক্ষণার্থীদের ইকো-গাইডের বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা বন সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো, খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কমভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রশিক্ষণ ও গবেষণা পরিচালক আবুল ফয়সাল মো. সায়েম বাবু, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (তোয়াস) উপদেষ্টা নজরুল ইসলাম বাচ্চু।