ঢাকাThursday , 24 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন অভিনেত্রী সীমা দেও

বিনোদন ডেস্ক
August 24, 2023 3:46 pm
Link Copied!

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সীমা দেও। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তার ছেলে নির্মাতা অভিনয় দেও।
তিনি বলেন, ‘পরলোকের উদ্দেশে যাত্রা করেছেন মা। সুস্থই ছিলেন। তিনি আলঝাইমার্সে ভুগছিলেন। এছাড়া অন্য কোনো অসুস্থতা ছিল না তার।’ এর আগে, ২০২০ সালেও মায়ের অসুস্থতা নিয়ে টুইট করে সকলকে তাঁর সুস্থতা কামনা করার আরজি জানিয়েছিলেন তিনি।
‘আনন্দ’, ‘কোরা কাগজ’, ‘কৌশিশ’-এর মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি ছবির জগতেও বেশ জনপ্রিয় ছিলেন সীমা দেও। রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের মতো বহু বড় অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী।
গত বছরের ফেব্রুয়ারি মাসেই মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা রমেশ দেও। বছর দেড়েকের মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন স্ত্রী সীমা দেও। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। তাদের দুই পুত্রসন্তানও বলিউডের প্রতিষ্ঠিত। পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন অভিনয় দেও। অন্যদিকে অজিঙ্কা দেও নামজাদা অভিনেতা। সীমা দেওয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিপাড়ার।