ঢাকাThursday , 24 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারিকৃত দুই কলেজে অস্থায়ীভাবে ৬৫ শিক্ষক নিয়োগ

Link Copied!

সরকারিকৃত দুটি কলেজের ৬৫ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নীলফামারীর জলঢাকার সরকারিকৃত শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয়ের ৫১ জন ও টাঙ্গাইলের বাসাইল উপজেলার সরকারিকৃত জোবেদা রুবেয়া মহিলা কলেজের ১৪ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয় ও জোবেদা রুবেয়া মহিলা কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট সরকারি করা হয়। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না।
রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানজিলা খানম।