ঢাকাTuesday , 22 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরেই সব স্বপ্ন সাকিবের

Link Copied!

দুবাই থেকে দেশে ফিরেই আজ (মঙ্গলবার) সকালে বরিশালে গেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে অবশ্য ক্রিকেটীয় কোনো কাজে নয়। গিয়েছেন সমাজ সচেতনতার অংশ হিসেবে। বরিশালের আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান কর্মসূচীতে অংশ নিয়েছেন সাকিব।
আজ সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশাল গৌরনদী পাইলট স্কুল মাঠে অবতরণ করেন সাকিব। এ সময় তার সঙ্গী হিসেবে ছিলেন চিত্রনায়ক নিরব। এরপর সেখানে পৌঁছানোর পর গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান। এ সময় টাইগার এই অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় ক্রিকেট নিয়ে তার স্বপ্ন কী? সাকিব বলেন, ‘এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ। বাকিটা পরে দেখা যাবে।’
পরে ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনা জানতে চাইলে সাকিব বলেন, ‘ঢাকায় আমার একাডেমি আছে। আর অবশ্যই সবারই ইচ্ছে থাকে যে সেক্টরের, সে চিন্তা করে কীভাবে ওই সেক্টরকে আরও ভালো করা যায়। আমারও ওরকম চিন্তা আছে। কিন্তু ওটা ভবিষ্যতে দেখা যাবে।’
বরিশালে সাকিবকে ঘিরে ভক্তদের জটলা।
বরিশালে দাতব্য কাজে গিয়ে অধিনায়ক বলেন, ‘এখানে এসে খুবই ভালো লাগছে। আসলে মানুষের সঙ্গে মেশার সুযোগ তো ওভাবে হয় না। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে ওরকমভাবে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে।’
‘এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দিয়ে থাকে। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। আমরা সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।’-যোগ করেন সাকিব।