ঢাকাMonday , 14 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোক দিবসে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান: ইসলামিক ফাউন্ডেশন

Link Copied!

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধও জানিয়েছে ফাউন্ডেশন।
এছাড়া মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় জেলা ও উপজেলা কার্যালয়, উদ্বোধন করা ২৫০টি মডেল মসজিদ, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলো ও দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার ব্যবস্থা নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।