ঢাকাSunday , 13 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড

Link Copied!

আসছে ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১২-১৪ আগস্ট পর্যন্ত রাজধানীতে এই ব্লক রেইড চলবে। শনিবার (১২ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।
ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপির সব ক্রাইম ও গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। দিনটি উপলক্ষ্যে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ এবং জঙ্গিবাদের ঘটনা না ঘটে সেই জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে।