ঢাকাSaturday , 12 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

Link Copied!

দাবানলকবলিত হাওয়াই দ্বীপপুঞ্জের লাহাইনা শহর
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের লাহাইনা শহরে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাওয়াই দ্বীপপুঞ্জের পশ্চিম মাউই দ্বীপের লাহাইনা শহরে এখনও উদ্ধারকাজ চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, এ পর্যন্ত ১৭ জনকে সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা আগুন থেকে বাঁচতে সাগরের পানিতে নেমেছিলেন।
দাবানলকবলিত এলাকাগুলোতে এখনও বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ আছে। এ দাবানলকে হাওয়াই দ্বীপপুঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে।