ঢাকাTuesday , 5 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দুর্গোৎসব উৎসবমুখর করতে সকলের সহযোগিতা চাইলেন ডিসি-এসপি

Link Copied!

সুনামগঞ্জের গ্রাম শহরে শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। মঙ্গলবার সকালে শহরতলির ইব্রাহিমপুর ও জগন্নাথপুর গ্রামের পূজামণ্ডপ পরিদর্শনকালে এমন কথা বলেন জেলার এই দুই শীর্ষ কর্মকর্তা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ইব্রাহিমপুর পূজা মণ্ডপে উপস্থিত পূজারীদের বলেন, পূজার আগে ও পূজার দিনগুলোতে হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবের আমেজে কাটাবেন, প্রশাসনের ও আইনশৃঙ্খলা বাহিনীর সকল সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি গণমাধ্যমকর্মীসহ অন্যান্য ধর্মাবলম্বী সকলেই উৎসবকে প্রাণবন্ত করতে সহযোগিতা দেবেন। কোথাও কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য অশোভন কোন কাজ করলে, কঠোরভাবে তা ঠেকানো হবে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান বললেন, ধর্ম যার যার- উৎসব সবার, এভাবেই চিন্তা করতে হবে সকলকে। সহযোগিতা করতে হবে একে অপরকে। পুলিশ উৎসব উপলক্ষ্যে সর্বোচ্চ সতর্ক ও সজাগ দৃষ্টি নিয়ে কাজ করবে।
ইব্রাহিমপুর ও জগন্নাথপুর পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, ইব্রাহিমপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ দাশ,সুব্রত দাশ প্রমুখ।
প্রসঙ্গত সুনামগঞ্জে এবার ৪১৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।