সুনামগঞ্জের উপজেলা পরিষদের ১৭টি কমিটির কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা (গাইডলাইন) অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, ভাইস চেয়ারম্যান নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী, ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি কর্মসূচির ডিএফ মিঠু রঞ্জন দাশ প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা পরিষদের স্থায়ী কমিটিগুলো সক্রিয় ভুমিকা পালন করবে; উপজেলা পরিষদের সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখা, প্রতি ২ মাসে ১ বার নিয়মিত স্থায়ী কমিটির সভা করা, প্রতি ২.৫ বছর পরপর স্থায়ী কমিটিগুলো পুনর্গঠন করা ইত্যাদি। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ১৭টি স্ট্যান্ডিং কমিটির সভাপতি, সদস্য সচিব অংশগ্রহণ করেন।

