ঢাকাMonday , 16 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়ক থেকে কর্মস্থল কোথাও নিরাপদ নয় নারী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয় বলে দাবি করেছেন শ্রমজীবী নারী নেত্রীরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমজীবী নারী মৈত্রীর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এ দাবি করেন।
বক্তারা বলেন- দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলে ধর্ষকরা আজ বেপরোয়া হয়ে উঠেছে। আজ নারীরা মহাসড়ক থেকে কর্মস্থলে কোথাও নিরাপদ নয়। প্রান্তিক নারীরাও ঘরে-বাইরে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। এই মানববন্ধন আমরা থেকে বলতে চাই- নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হলে সম্মিলিত প্রতিরোধ-প্রতিবাদ প্রয়োজন। পুরুষ ভাইদের বলবো- আপনার ঘরের মা-বোন, মেয়ে কোথাও নিরাপদ নেই, তাই আসুন আমরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলি।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নি শিখা, সাধারণ সম্পাদক রাশেদা বেগম ও ক্ষেত-মজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান বক্তব্য দেন। মানববন্ধন শেষে সংগঠনটির নেতৃবৃন্দসহ সদস্যরা মিলে প্রতিবাদ মিছিল করেন।