ঢাকাSaturday , 24 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন এ দেশের আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র।
শনিবার এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন এদেশের আইন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় একজন অকুতোভয় আইনজীবী হিসেবে আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন তিনি। দেশের ক্রান্তিকালে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তার মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে। বিশাল খ্যাতির শিখরে অবস্থান করা এই আইনজীবীর জীবনের অন্তরালে ছড়িয়ে আছে তার অনেক কৃতিত্ব। তিনি এক অনন্য সমাজসেবী।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ব্যারিস্টার রফিক-উল হক রাজনীতি না করলেও পেশাগত জীবনে কখনও রাজনীতির সঙ্গে জড়িত হননি। কিন্তু রাজনীতিবিদরা সবাই তাকে কাছে টেনে নিয়েছেন। তার অবদান দেশবাসী গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
বিরোধীদলীয় নেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।