ঠাকুরগাঁও প্রতিনিধি : শিল্প বাঁচাও, কৃষি ও কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই- স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস রক্ষার্থে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রাষ্টায়ত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
রাষ্ট্রায়ত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের রোড় এলাকায় ঠাকুরগাঁও চিনিকলকে লাভজনক করতে মিলের অধুনিকায়ন, ডিষ্টিলার ইউনিট, বিজ্ঞাপন, বিদ্যুৎকেন্দ্র ও সুগারবিট প্রকল্প দ্রুত বাস্তবায়ন, অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন ও আবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা পরিশোধ, আঁখের ন্যায্যমূল্য ও আঁখচাষিদের টাকা সময়মত পরিশোধসহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাষ্টায়ত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রবীণ সাংবাদিক ও চাষী শাহীন ফেরদৌস, আঁখচাষি নেতা আনোয়ার হোসেন, আঁখচাষি নেতা তোফাজ্জল হেসেন, ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জোবাইদুর রহমান, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আহসানুল হাবীব বাবু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ঠাকুরগাঁওয়ের একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস্ রক্ষার্থে পাঁচ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।

