ঢাকাMonday , 5 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে মিল ম্যানেজারসহ গ্রেপ্তার ৪

Link Copied!

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ৩৫ বছর বয়সী এক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে টেক্সাটাইল এন্ড উইভিং মিলের ম্যানেজারসহ তারই চার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ওই মিলের ম্যানেজার ও শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা এমদাদুল হক, চন্ডিদাসগাঁতী গ্রামের বাসিন্দা এবং মিলের শ্রমিক কাওসার, একই গ্রামের আব্দুল খালেক ও নাসির।
সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় টেক্সটাইল মিল ছুটি হওয়ার পর সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সাথে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। আসার পথে সহকর্মীরা তাকে মিথ্যা কথা বলে কৌশলে চন্ডিদাসাঁতী বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন এলাকায় একটি মেহগণি বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারীও কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে ছুটে পালিয়ে এসে পাকা সড়কের উপর দাঁড়িয়ে অন্যদের সাহায্য চান।
এরপর তিনি ফোনে বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান। আত্মীয়-স্বজনরা রাতেই বিষয়টি মিমাংসার প্রস্তাব দিলে অভিযুক্তরা চন্ডিদাসগাঁতী এলাকায় আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানেজারসহ চারজনকে আটক করে। এ বিষয়ে অভিযুক্ত চারজনের নামে থানায় রাতে ধর্ষণ চেষ্টা মামলা করেছেন ওই নারী।