ঢাকাMonday , 5 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মেডিক্যাল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মালবাহী ট্রাকচাপায় আফতাব (২৫) নামে এক মেডিক্যাল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত ২ অক্টোবর (শুক্রবার) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরাফাত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর ইন্টার্নি করছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, আফতাব মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। সায়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছালে পেছন থেকে চারলেন মহাসড়ক নির্মাণকাজের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে।
শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম বলেন, আফতাব কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।