ঢাকাSunday , 4 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে সচেতন হতে হবে, যাতে নারী নির্যাতনকারীরা রেহাই না পায়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, যাতে নারী নির্যাতনকারীরা রেহাই না পায়।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমরা অনেক কার্যক্রম গ্রহণ করেছি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনও আমাদের আছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেল রয়েছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, ট্রমা কাউন্সিলিং সেন্টার আছে। ১০৯ নম্বরে (অভিযোগ জানানোর নম্বর) কাজ করছে। এর বাইরেও কিন্তু আমরা যখন কোথাও কোনো নারী নির্যাতনের কথা শুনি তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেক জেলা ও উপজেলায় আমাদের অফিস আছে, কর্মকর্তা আছেন। তারা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কাজ করছেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু খুবই তৎপর। কিছু দিনের ভেতর যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে নির্যাতনকারীদের গ্রেফতার করে মামলা নিয়েছে।’
‘এ নির্যাতন বন্ধ করতে হলে প্রথমে পরিবার থেকে সচেতন থাকতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ। সেখানে পরিবারও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সবার এখানে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। যাতে নির্যাতনকারী রেহাই না পায়।’
সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনার বিষয়ে মন্ত্রণালয়ের তৎপরতা দেখা যায়নি- একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা নয় যে এমসি কলেজে ঘটনা ঘটেছে আর মন্ত্রী এসে সাংবাদিক সম্মেলন করবে। অনেক জায়গায় আমরা এসপি, ডিসিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করি। থানা ও জেলা পর্যায়ে যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু সরাসরি নির্যাতিতদের বাড়ি গিয়ে আলাপ আলোচনা করছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। মন্ত্রিপরিষদ সচিব তাদের অনেক চিঠিপত্র দিচ্ছি। তার মানে এ নয় যে সাংবাদিক সম্মেলনে দেখলেন না কিংবা পত্রিকায় একটা স্টেটমেন্ট দিলাম না সেজন্য মন্ত্রণালয় বসে আছে এটা বোধহয় ঠিক না।’