ঢাকাSunday , 27 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বখাটের প্রতিবাদ করায়
চিকিৎসাধীন থাকার ১৪ জন পর গৃহবধূর মৃত্যু

Link Copied!

নীলফামারী জেলা প্রতিনিধি : মেয়ে গোসল করার সময় বখাটে সজিব ঢিল দিলে এর প্রতিবাদ করার বখাটের পরিবার হামলা স্বীকার হন স্কুলছাত্রীর মা নুরজাহান বেগম ৪০। দীঘ ১৩দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে ডিমলা হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা গয়াবাড়ী গ্রামের সুটিবাড়ী বাজার সংলগ্ন আমিনের স্কুল পড়–য়া কন্যা গোসল করতে গেলে সেখানে প্রতিবেশি আব্দুল খালেকের পুত্র সজিব ঢিল মাড়ে। স্কুল ছাত্রীটির মা এর প্রতিবাদ করলে আব্দুল খালেকের স্ত্রী খদেজা বেগমসহ পরিবারের লোকজন তার (নুর জাহান) উপর হামলা চালায়। তাকে এলাকার লোকজন হাসপাতালে ভতি করেন। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে ডিমলা হাসপাতালে সে মৃত্যুবরণ করেন। নুরজাহানের পুত্র শাহ আলম বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর ডিমলা থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বখাটে সজিবকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছে। শনিবার সকালে নুরজাহানের লাশ জেলার মগে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।