ঢাকাSunday , 27 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে কাঁকড়া রপ্তানি চালুর দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় সাতক্ষীরার ব্যবসায়ীরা

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : চীনে কাঁকড়া রপ্তানি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতি। গত মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাঁকড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাসুদেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস, কাঁকড়া চাষী আনারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ আরও অনেকে।
কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অন্যতম অর্থকরি শিল্প কাঁকড়া রপ্তানি বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। অনেকের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। কাঁকড়া চাষী ও ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়েছে। আমরা চাই চীনে কাঁকড়া রপ্তানি চালু হোক। অন্যান্য দেশে বর্তমানে সামান্য কাকড়া রপ্তানি চালু হলেও চীনে কাকড়া রপ্তানি চালু না হলে ক্ষতির শেষ থাকবে না ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের। যে পরিমাণ কাকড়া বিদেশে রপ্তানি হয় তার সিংহভাগ রপ্তানি হয় চীনে।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরায় কাঁকড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে প্রায় দুই লাখ মানুষ। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব শুরুর সময় থেকে বর্তমান পর্যন্ত লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। উপায় না পেয়ে বিভিন্ন পেশা বেছে নিচ্ছে অনেকে। আমরা চীনে কাঁকড়া রপ্তানি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে জেলার শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনিসহ বিভিন্ন উপজেলার কয়েকশ’ কাঁকড়া চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।