সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের প্রধান গেইটের সামনে ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে মিলের সহস্রাধিক শ্রমিক-কর্মচারিরা গণঅবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জুট মিল সহ বন্ধ করে দেয়া ২৫টি মিল অবিলম্বে চালু ও শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের দাবিতে এই সমাবেশে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, নব কুমার কর্মকার, বরকতউল্লাহসহ জাতীয় জুট মিলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবলম্বিত যদি সারা বাংলাদেশের ২৫টি পাটকল চালু না করা হয় এবং শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া না হয়। তাহলে আগামীতে অবরোধ এবং হরতালের মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে শ্রমিকরা।

