ঢাকাThursday , 17 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ১০ ব্যবসায়ীর জরিমানা

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ জন ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- কমল আহম্মেদ, মজনু মিয়া, মো. আলম, মো. শাখাওয়াত, রওশন, মো. মজিবুর, মানিক মিয়া, রিপন সাহা, রাধা রামন ও কামরুল উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার পেঁয়াজের বাজারে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদ আহম্মেদ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি এবং মজুদ করার দায়ে ১০ দোকান মালিককে আটকের পর প্রত্যেককে ভিন্ন ভিন্ন অর্থদণ্ড করেন।