ঢাকাThursday , 17 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসেন।
গত কয়েকদিন ধরে তিনি জ্বরসহ করোনার নানা উপসর্গে ভুগছিলেন তিনি। নমুনা পরীক্ষায় বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তার করোনা শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা পরিস্থিতির শুরু থেকেই মাঠে তৎপর ছিলেন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রামের ডিসি হিলে ডিসি বাংলোতে আইসোলেশনে রয়েছেন।
এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ছাড়াও গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় নতুন করে ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২০ জনে।