ঢাকাSunday , 13 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে রিকশাভ্যান চালকের লাশ উদ্ধার

Link Copied!

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের ধানক্ষেত থেকে দিলবর হোসেন নামে এক রিকশাভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বটতলা গ্রামের টকোরগাড়ি এলাকার একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী ও স্বজনরা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত দিলবর হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের আলাল উদ্দিন প্রামানিকের পুত্র ।
নিহতের পারিবার জানায়, ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দিলবর বাড়ি থেকে বের হয়ে যায়। ওই দিন সে আর বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে রিকশাভ্যানটি ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছে।