ঢাকাSunday , 13 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় নদীর পাড় ভেঙে চাপা পড়ে কিশোরের মৃত্যু

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর পাড় ভেঙে মাটি চাপা পড়ে সাহাব উদ্দিন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাট সংলগ্ন পূর্ব পাশে মেঘনা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাহাব উদ্দিন উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের মোল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রতিবেশী ও উদ্ধারকারীদের বরাত দিয়ে ওসি আবুল খায়ের জানান, সাহাব উদ্দিন মেঘনা নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে তিনি ওই মাটির নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে পল্লী ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।