ঢাকাSaturday , 12 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক পুলিশ সদস্য নিহত

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুর বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুলতান আহমেদ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে তার ছেলে ও নাতি আহত হয়েছেন। তাদেরকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নগরীর নজিরের হাট সংলগ্ন শ্যামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া নজিরেরহাট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে সুলতান তার ছেলে রনি আহমেদ (২৮) ও এক নাতিসহ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শ্যামপুরের কাছিমবাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন রনি। এ সময় তারা শ্যামপুর এলাকায় পৌঁছালে ঘাঘট নদী সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে আসা রংপুরগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুলতান। দুর্ঘটনায় আহত হন তার ছেলে ও নাতি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি পাশের একটি পুকুরে পড়ে আছে। সেটি উদ্ধারসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।