ঢাকাSaturday , 5 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস পালিত

Link Copied!

মো. সেলিম রেজা, নাটোর : নাটোরে তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু। আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদস্য জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আহ্বায়ক ও জেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল নেতা স্বপন শামীম হাসু, সহ-সভাপতি কামাল তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক সহ জেলা-উপজেলা শহর যুবদলের নেতৃবৃন্দ আলোচনা সভায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন।