ঢাকাSaturday , 5 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে নেসকোর বিরুদ্ধে মাঠে নামছে সংগ্রাম পরিষদ

Link Copied!

মো. সেলিম রেজা, নাটোর : নাটোরে অতিমাত্রায় লোডশেডিং এবং অতিরিক্ত বিল আদায় নিয়ে নর্দান পাওয়ার সাপাই কোম্পানীর বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে সংগ্রাম পরিষদ। নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এই আন্দোলন কর্মসূচি পালন করা হবে। আন্দোলনের পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন বাম সংগঠন ও সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের আলাইপুর মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও কলামিস্ট রেজাউল করিম খান।
এ সময সভায় সেক্টর কমান্ডারর্স ফোরামের সাধারণ সম্পাদক শেখ মোহম্মদ ইউসুফ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এড. খগেন্দ্রনাথ রায়, নাটোর জেলা বাসদের সমন্বয়ক দেবাশিষ রায়, জাসদ নেতা সুখময় রায় বিপু, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সমর চন্দ্র সরকার, সমাজতান্ত্রীক শ্রমিক ফ্রন্টের নেতা কোরবান আলীসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিদ্যুতের লোডশেডিং বিপর্যস্থ করে তুলেছে শহরবাসীকে। এর ওপর অতিরিক্ত বিদ্যুৎ বিল গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলেছে। বক্তারা আরো বলেন, ৩ হাজার টাকার বিল ১৩ হাজার টাকা, ৬শ’ টাকার বিল ৩ হাজার টাকা আদায় করা হচ্ছে। অথচ এর জন্য কোন জবাবদিহিতা বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নজির তো দূরের কথা অপরাধ যেন গ্রাহকদেরই।
এই অবস্থায় নেসকোর অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রম পরিষদের ব্যানারে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, উন্নত সেবার অঙ্গীকার করে ২০১৬ সালে পিডিবি’র কাছ থেকে নাটোর শহরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয় নেসকো। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাটোর শহরের ২৬ হাজার ১২৩ জন বিভিন্ন শ্রেণীর গ্রাহক উন্নত সেবা দূরের কথা ন্যূনতম সেবাও পাচ্ছে না। বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুতের এতো আসা যাওয়া পিডিবি থাকতে কখনো ভোগ করেনি নাটোরবাসী।