
নারী থেকে পুরুষে রূপান্তর হওয়া শাহরিয়ার সুলতানা
মো. সেলিম রেজা, নাটোর : নাটোরের নারী থেকে পুরুষে রূপান্তিরিত হয়ে বান্ধবীকে বিয়ে করেছেন। নারী থেকে পুরুষে রূপান্তরে ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায়। বড়াইগ্রামের লক্ষীকোল বাজারের পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক সাজেদুর রহমানের সংসারের ৩৫ বছর আগে জন্ম নেন শাহরিয়ার সুলতানা। শাহরিয়ার সুলতানা কলেজে পড়া অবস্থায় তার শারীরিক কিছু পরিবর্তন দেখা দেয়। এ পরিস্থিতিতে বিএ পাস করে বাড়িতেই থাকতেন শাহরিয়ার সুলতানা। এরমধ্যে তার শরীরের গঠন অনেকটা পুরুষের মত হয়ে যায়।
শাহরিয়ার সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ বছর আগে বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার মাহবুবা আক্তারের সাথে পরিচয় হয় শাহরিয়ার সুলতানার। পরিচয়ের একপর্যায়ে সে বান্ধবী মাহাবুবাকে তার সমস্যার কথাগুলো জানান। এ সময় মাহবুবা চিকিৎসার পরামর্শ দেয়ার পাশাপাশি সারা জীবন পাশে থাকার আশ্বাস দেয়। পাশপাশি চিকিৎসার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করে সে। প্রায় বছর খানেক আগে ভারতে নিউ দিল্লির একটি হাসপাতালে স্তন অপারেশন এবং জেন্ডার ডিসফোরিয়া অপারেশন করেন তিনি। এরপর আস্তে আস্তে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত হন। তার বর্তমান নাম শাহরিয়ার জাইন। সম্পূর্ণ পুরুষ হওয়ার পর তাদের মধ্যে সম্পর্ক আরও শক্ত হয়। তারা দু’জন বিয়ের বিষয়ে উভয় পরিবারকে জানাই। ২টি পরিবারের সম্মতিতে গত ৩০ আগস্ট তাদের বিয়ে হয়েছে।
মাহবুবা আক্তার বলেন, শাহরিয়ার জাইনকে অনেক ভালো মানুষ মনে হয়েছে। তাই তাকে বিয়ে করেছেন। বিয়ের পরে তারা সুখে শান্তিতেই রয়েছেন।

