ঢাকাFriday , 4 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি জিহাদ গ্রেপ্তার

Link Copied!

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত ১নং সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার ভোর রাতে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে শিহাব আহমেদ জিহাদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার শামীম আহম্মেদের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদ। হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিলো। শুক্রবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে জেলা শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারি হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে লড়ে অবশেষে ৯ দিন পর অকালে মৃত্যুবরণ করেন বিজয়। বিজয় মারা যাবার আগে হামলার ঘটনায় তার বড় ভাই রুবেল বাদী হয়ে শিহাব আহমেদ জিহাদকে প্রধান আসামি করে ১০/১২ জনের নামে সদর থানায় মামলা করেন। এ নিয়ে এই হত্যা মামলায় এজারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।