ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগস্ট মাসে ২৪৯ নারী-শিশু নির্যাতনের শিকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গত আগস্ট মাসে সারাদেশে ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১০৪ জন। নির্যাতনের শিকার হওয়ারদের মধ্যে ৯৬ জন কন্যাশিশু, যাদের বয়স ১৮ বছরের নিচে।
এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার ২৪৯ জন নারী ও কন্যাশিশুর মধ্যে ১৪ জন শিশুসহ ৩২ জন গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছে ৪৯ জন কন্যাশিশুসহ মোট ৭২ জন। এছাড়া তিনটি শিশুসহ ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫০ জনকে। আর শ্লীলতাহানির শিকার হয়েছেন একজন।
যৌন নির্যাতনের শিকার হয়েছে ছয়জন, এদের মধ্যে শিশু চারজন। এসিড দগ্ধের শিকার চারজন, অগ্নিদগ্ধের শিকার হয়েছেন একজন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ছয়টি শিশুর সঙ্গে।
একজন নারী পাচারের শিকার হয়েছেন। বিভিন্ন কারণে ৩১ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়া একজন নারীকে হত্যাচেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ছয়জনকে, এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে দুইজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনজন।
বিভিন্ন নির্যাতনের কারণে আটটি শিশুসহ আত্মহত্যা করেছেন ১৯ জন এবং ১০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে চারটি। আর সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে দুইটি শিশু।
বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর আগে দেশে গত জুলাই মাসে ১০৭ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের ঘটনাসহ মোট ২৩৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল।