ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের অভিযোগ
মৌলভীবাজরের কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অভিযুক্তকে জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনাকালী সময়ে যখন কৃষকরা দেশের মানুষের খাদ্যের যোগান দিতে উৎপাদনে ব্যস্ত ঠিক সেই সময় কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় তাদের কাছে অতিরিক্ত দামে কৃষিপণ্যের বীজ বিক্রি করতে ব্যস্ত। কৃষকদের সরলতার সুযোগ নিয়ে অতিরিক্ত দামে টমেটো বীজ বিক্রি করছেÑ এমন অভিযোগ এনে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার এলাকার মো. সাজ্জাদ হোসেন নামে একজন কৃষক ২ সেপ্টেম্বর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিনকে জানান এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং ঘটনাস্থলেই আরও অনেক কৃষকই আদমপুর বাজারে অবস্থিত খান এন্ড সন্স এর বিরুদ্ধে ৪৫০ টাকার টমেটোর বীজ ৭০০ টাকার অধিক দামে বিক্রি করেন মর্মে অভিযোগ আনেন। কৃষি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান খান এন্ড সন্স এর প্রোপাইটর মজিদ খান দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না মর্মে অঙ্গীকার করেন। সার্বিক দিক বিবেচনা করে অতিরিক্ত দামে কৃষিপণ্যের বীজ বিক্রয় করার দায়ে খান এন্ড সন্সকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী মো. সাজ্জাদ হোসেনকে জরিমানার ২৫%= ৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে একই ফ্রিজে মাছ মাংসের পাশাপাশি ঔষধ রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে অবস্থিত ন্যাশনাল ফার্মেসীকে ২ হাজার ৫শ’ টাকা, খুরমা রোডে অবস্থিত হক ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, নইনার পাড় বাজারে অবস্থিত ইভা ট্রেডার্সকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বৃহস্পতিবারের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্নমানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।