মো. সেলিম রেজা, নাটোর : নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত নাছিমা (৪০) বেগমকে প্রথমে সিংড়া ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর সাথে প্রতিবেশী তৈয়ব আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার বেলা ৩ টার এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে দিকে আইয়ুব ও তৌহিদুল ঐ বাড়ির সীমানায় প্রবেশ করে নাছিমার মাথায় ধারালো অস্ত্রের আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। এ সময় নাছিমার পুত্র নাঈম এগিয়ে আসলে তাকেও বেদম মারপিট করা হয়। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে নাছিমার পিতা লোকমান হোসেন বাদী হয়ে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

