ঢাকাThursday , 3 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোর-বগুড়া মহাসড়কের চার লেন উন্নীতকরণ কাজের উদ্ধোধন

Link Copied!

নাটোর-বগুড়া মহাসড়কের চার লেন উন্নীতকরণ কাজের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

মো. সেলিম রেজা, নাটোর : নাটোর-বগুড়া মহাসড়কের প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে শহরের মাদ্রাসা মোড় থেকে শেরকোল পর্যন্ত চার লেন উন্নীতকরণ কাজের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় চার লেন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। সড়ক প্রশস্তকরণ ও উন্নীতকরণে দীর্ঘদিনের দাবি ছিল নাটোরবাসীর। উত্তরবঙ্গে যাতাযাতের দূরত্ব কম হওয়ায় এ সড়ক ব্যবহার করেন অনেক জেলার বাসচালক। ফরিদপুর, রাজবাড়ি, কুষ্টিয়া, পাবনা থেকে বগুড়া. রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়সহ উত্তরবঙ্গে যাতাযাতের জন্য নাটোর-বগুড়া সড়ক সুবিধা হওয়ায় প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস চলাচল করে। কিন্তু সড়কের প্রশস্ত কম থাকায় প্রতিনিয়তই এ সড়কে প্রাণহানির ঘটনা ঘটত। যার কারণে এ এলাকার মানুষের বহুদিনের চাওয়া ছিল সড়কের প্রশস্ত বৃদ্ধি এবং উন্নীতকরণ। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় খুশি এলাকার মানুষ।
উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলুসহ অনেকে।
সংসদ সদস্য শিমুল বলেন, করোনা সংক্রমণ এবং বন্যা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার মধ্যেও দেশের উন্নয়ন কার্যক্রম থেমে নেই। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবো। সেই লক্ষ্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রার কার্যক্রম আগামী দিনগুলোতে আরো বেগবান হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, শহরের মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত পৌরসভার অন্তর্গত সড়ক উভয় পাশে ড্রেন কাম ফুটপাত এবং মাঝে ডিভাইডারসহ চার লেনে উন্নীতকরণ করা হবে। নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা পর্যন্ত ৩৪ ফুট প্রশস্তকরণ কার্যক্রমের নির্মাণ ব্যয় ৮২ কোটি টাকা। ১৮ মাস সময়সীমার একই সময়ে খেজুরতলা থেকে সিংড়া উপজেলার শেরকোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণ কার্যক্রমে আরো ব্যয় হচ্ছে ৬৪ কোটি টাকা। অর্থাৎ মোট ব্যয় প্রায় দেড়শ’ কোটি টাকা।