নাটোর প্রতিনিধি : নাটোর চিনিকলের ২০২০-২০২১ মৌসুমের আগাম আখ রোপন কার্যক্রম শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম আগাম আখ রোপন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।
নাটোর চিনিকলে মিলস্গেট সাবজোনের মিলস্গেট কেন্দ্রের ১ নং ইউনিটের প্রগতিশীল বড় আখ চাষী মো: কামাল উদ্দিনের তেবাড়িয়াস্থ ১ একর জমিতে ঈ-৩৩ জাতের আখ (বড় চারা) রোপনের মাধ্যমে আগাম আখ রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। আগাম আখ রোপন কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএম (কৃষি) মো: রুস্তম আলী, সাবজোনের প্রধান মঞ্জুর কাদির। এছাড়াও উপস্থিত ছিলেন জিএম (অর্থ), জিএম (প্রশাসনিক), জিএম (কারখানা)। আরো উপস্থিত ছিলেন সিবিএ সভাপতি ফিরোজ আলী ও সাধারন সম্পাদক মনসুর রহমান। চলতি বছরে ১৭ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এ রোপন কার্যক্রম আগামী ২০২১ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত চলবে বলে মিলস্সূত্রে জানা গেছে। তবে আখ চাষীদের প্রায় ১১ কোটি টাকা বকেয়া থাকায় আখচাষীরা আখ চাষে অনীহা প্রকাশ করছে।

