ঢাকাMonday , 31 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলি বন্দরে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

Link Copied!

হিলি (দিনাজপুর) সংবাদদাতা : তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা ও পেঁয়াজের দাম বাড়ল ১০ টাকা। কেজিপ্রতি ১৪০ টাকার মরিচ ২০০ টাকা এবং ২০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।
ভারতে দাম বেশি এবং দেশে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম। এমনটিই বলছেন মরিচ ব্যবসায়ীরা।
সোমবার (৩১ আগস্ট) হিলি বন্দর বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। এখানে তিনদিন আগে কাঁচা মরিচের পাইকারি দর ছিলো কেজি ১৪০ টাকা, খুচরা বাজারে ছিলো ১৬০ টাকা। তা বেড়ে এখন পাইকারি ১৮০ টাকা এবং খুচরা বাজারে ২০০ টাকায় উঠেছে।
অন্যদিকে পেঁয়াজের পাইকারি দর ছিলো কেজি ২০ টাকা, খুচরা বাজারে ছিলো ২২ টাকা। আজ তা পাইকারি বাজারে ২৮ টাকা, খুচরা বাজারে ৩০ টাকা।
হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, লাগামহীন ঘোড়ার মতো বেড়ে চলছে কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম। হঠাৎ দাম বাড়ায় ক্রেতাদের সাথে তর্কবিতর্ক করতে হচ্ছে।
কুদ্দুস আলি নামের একজন মরিচ আর পেঁয়াজ ক্রেতা বলেন, দিন দিন বেড়েই চলছে কাঁচা মরিচের আর পেঁয়াজের দাম। বর্তমান প্রতিটি সবজির দাম অনেক বেশি। তারপর আবার প্রতিদিন মরিচের দাম বাড়ছে। এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে চলবো।
হিলি বাজারের পাইকারি কাঁচা মরিচ-পেঁয়াজ ব্যবসায়ী ফারুখ হোসেন বলেন, আমরা ১৬৫ টাকা দরে আমদানি কারকদের থেকে কাঁচামরিচ কিনে ১৮০ টাকায় পাইকারি দিচ্ছি। আর পেঁয়াজ ২৭ টাকা দরে কিনে ২৮ টাকা দরে পাইকারি দিচ্ছি।
তিনি বলেন, ভারতে কাঁচা মরিচের দাম বেশি এবং দেশে আমদানি কম হচ্ছে। এ কারণে দেশি বাজারে কাঁচামরিচ আর পেঁয়াজের দাম বেড়েছে।
হিলি বন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে আমদানি কম হচ্ছে। তবে আজ ভারত থেকে কাঁচা মরিচের আমদানি হবে। এতে মরিচ আর পেঁয়াজের দাম কমতে পারে।