ফরিদপুর প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলচনা সভা এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ের সিএন্ডবি ঘাট এলাকায় আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
৫নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সহ-সভাপতি এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর তত্ত্বাবধানে ও সাবেক ছাত্রলীগ নেতা শিপন মোল্ল্যার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডিক্রিরচর ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে ডিক্রিরচর ইউনিয়নে ৮ হাজার সার্জিক্যাল মাস্ক ও ১ হাজার সাবান বিতরণ করা হয়।

