ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত নারীর স্টেশনে ঘুরাফেরা, ট্রেন আসতেই ঝাঁপ

Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী সকাল থেকেই স্টেশন এলাকায় ঘুরাফেরা করছিলেন। এ অবস্থায় ট্রেন আসতেই ওই নারী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ধরনের মর্মান্তিক ঘটনাটি শনিবার সকালে ঘটেছে ময়মনসিংহের গেীরীপুর রেলস্টেশনে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা যায়, হালকা হলুদ বর্ণের বোরকা পরিহিত এক নারী (৪৫) শনিবার সকাল থেকে স্টেশনের আশপাশে ঘুরাফেরা করছিলেন। এমতাবস্থায় সকাল ১০টার দিকে ময়মনসিংহগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস স্টেশনে প্রবেশ করতেই হোম সিগনালের কাছে হঠাৎ একটা চিৎকার দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই নারী। পরে খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
গৌরীপুর স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, নিহত নারীর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।