ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় পাওনা টাকা চাইতে গিয়ে আঘাতে ৭ দিন পর ধান ব্যবসায়ীর মৃত্য

Link Copied!

জাহেদুল ইসলাম জাহিদ, ডিমলা : পাওনা টাকা চাইতে গিয়ে আঘাতে ৭ দিন পর ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলী (৪৫) মৃত্যু হয়েছে। তিনি খালিশা চাপানি ইউনিয়নের খালিশা চাপানি গ্রামের মৃত্য লোকমান হোসেনর পুত্র। নীলফামারী ডিমলা উপজেলা খালিশা চাপানি গ্রামে গত শনিবার (২২ আগস্ট) সকালে ধান ব্যবসায়ী আক্কাস আলী পাশ্ববতী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বাটুলের পুত্র মোশফিকুর রহমান ফেকুর নিকট ১ লক্ষ ১০ হাজার টাকা চাইতে গেলে ঝগড়ার সৃষ্টি হয়। এ সময় মোশফিকুর রহমান ফুকু (৫০), তার ভাই আসাদুজ্জামান (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫) সহ পরিবারে লোকজন আক্কাস আলীর উপর হামলা করে। এ সময় সে মাটিতে পড়ে গেলে এলাকার লোকজন আহত অবস্থায় আক্কাস আলীকে ডিমলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। ৭ দিন চিকিৎসা শেষে শুক্রবার রাতে আক্কাস আলী মৃত্যুবরণ করেন। আক্কাস আলীর লাশ রংপুর কোতয়ালী থানায় পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আক্কাস আলীর ছোটভাই আব্দুস সাত্তার বাদী হয়ে শনিবার সকালে ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোতাহারাকে (৪২) আটক করা হয়েছে। আটককৃত মোতাহারার হার্টের সমস্যা থাকায় নাউতরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিনের জিম্মায় চিকিৎসার জন্য দেয়া হয়। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে মর্মে ইউপি চেয়ারম্যান লিখিতভাবে অঙ্গীকার করেছেন।