ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাসচাপায় নিহত ৩

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেটে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরি বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী বাসটি সিলেটগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ৩ জনই পুরুষ। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।