ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনহা হত্যা মামলা: পুলিশের ৩ সাক্ষী দ্বিতীয় দফায় রিমান্ডে

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামসহ একটি দল জেলা কারাগার থেকে তাদের বের করেন।
এরপর এদের নিয়ে যাওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। ওখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে এদের র‌্যাব-১৫ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ‌্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করেছিল। পরদিন তাদের আদালতে নেওয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য্য করেন। ওই দিনে র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। এই ৩ আসামিকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।