ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিয়ের খবরে রাতেই ছুটলেন এসিল্যান্ড

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী এলাকায় মো. খোরসেদ আলমের বাড়িতে গিয়ে ওই মেয়ের বিয়ে বন্ধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
তিনি জানান, বাল্যবিয়ের খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে যান। এরপর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবাকে জরিমানা করা হয়। এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে গুরুদাসপুর থানা পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।