ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৮টি দেশীয় তৈরি পাইপগানসহ গোপাল সুত্রধর নামে একজনকে গ্রেপ্তর করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে গোপাল সুত্রধর নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে হাতে তৈরি ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর বেলকুচি থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

