ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

এ,টি,এম সাদিকুর রহমান (লিটন), বগুড়া : বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় জিহাদ (১৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামের সাব্বির ইসলামের ছেলে। জানা যায়, দুপুরে মোটরসাইকেল চালিয়ে বগুড়া শহরের দিকে আসছিল জিহাদ। পথে বনানী এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরীফ বাবু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু : বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় সেলিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আর.কে.বি রেজা জানান, থানা ও রেলওয়ে পুলিশ ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে তৎপরতা চালাচ্ছে।