ঢাকাThursday , 27 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জিপিও’র ২ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) কর্মরত দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে পোস্ট অফিসের নিজস্ব অডিট বিভাগ।
দীর্ঘ অডিট অনুসন্ধানের পর নুর মোহাম্মদ এবং সরওয়ার আলম নামের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং অর্থ আত্মসাতের ঘটনা উদ্ঘাটন করা হয়।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাক বিভাগের দুই কর্মকর্তাকে থানায় সোপর্দ করেছে জিপিও’র অডিট বিভাগ। এই দুই ডাক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মাধ্যমে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।