মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে শিবালয় উপজেলায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরংগাইল বাজারের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। এরপর সকাল সাড়ে ৯টার দিকে রাস্তার পাশ থেকে ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পড়নে তিনটি প্যান্ট ও গলায় মালা ছিল। তবে শরীরের কোথাও কোন আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে অজ্ঞাত মরদেহের ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

